Latest

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করবে এনসিপি

২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে রাজধানী ঢাকায় বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের আগে দেশজুড়ে লং মার্চ কর্মসূচিও পালন করবে তারা।

মঙ্গলবার (১০ জুন) এক বিবৃতিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তাই পুনর্গঠন ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না।”

তিনি আরও জানান, ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিবহ জুলাই মাসে ‘জুলাই ঘোষণাপত্র’, গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে লং মার্চ আয়োজন করা হবে। এরপর ঢাকায় হবে কেন্দ্রীয় মহাসমাবেশ।

সারোয়ার তুষার বলেন, “সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে তুলে দিলে তা আর হবে না। তাই অন্তর্বর্তী সরকারের আমলেই এপ্রিলের মধ্যে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, এনসিপি গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দলগুলোর একটি, যারা বর্তমান ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় বলে জানিয়ে আসছে।

Post a Comment

Previous Post Next Post